মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করায় মধ্যনগর প্রেসক্লাবের নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ অক্টোবর বুধবার দুপুর ২টার সময় মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মধ্যনগর থানা উপজেলায় উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জের কৃতিসন্তান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসক্লাব সদস্যগণ।
প্রেসক্লাবকে প্রগতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতি ক্রমে মধ্যনগর প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা লেখক ও হাওর গবেষক সজল কান্তি সরকার, ভোরের কাগজের হেড অব অনলাইন রমাপ্রসাদ সরকার, সময় টেলিভিশন সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, কবি ও শিক্ষক শহীদুল্লাহ্ আকন্দ, ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট বিনয় ভূষণ তালুকদারকে নির্বাচিত করা হয়।
২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন, সভাপতি- আতিকুর রহমান ফারুকী, সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব তালুকদার টিটু, সহ-সভাপতি কবি শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র সরকার (রিংকু), দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ রাসেল, কোষাধ্যক্ষ সুরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহমেদ সালমান, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান শুভ্র, কার্যকরী সদস্য আব্দুল কদ্দুছ তালুকদার, মোফাক্কারুল হোসাইন রূপক, যোবায়ের শামীম, অজয় মজুমদার, রাজীব সরকার, পারভীন আক্তার পান্না, শফিকুল ইসলাম সবুজ, অমিত হাসান রাজু, বিপুল দে, জেনারুল ইসলাম, মোঃ নুরুল আমীন ও সুজিত কানু।
নবগঠিত মধ্যনগর উপজেলা প্রেসক্লাব কমিটিকে অভিনন্দন জানিয়েছেন হাওরপাড়ের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক মঞ্জুর মোহাম্মদ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ চির অবহেলিত ভাটির মধ্যনগরের অসহায় মানুষদের জীবনমান উন্নয়নে নবগঠিত কমিটি তাঁদের লেখনীর মাধ্যমে ভূমিকা রাখবেন। নতুন কমিটির গতিশীল নেতৃত্বে প্রেসক্লাব কার্যক্রম আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed