শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি থেকে সারাবিশ্বের মানুষের মুক্তি ও সকলের সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এ মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দুআ মাহফিলে করোনা মহামারি থেকে সিলেটসহ দেশ-বিশ্ববাসীকে হেফাজত ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল মাজারের মোতওয়াল্লী ফতেহউল্লা আল আমান, হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, শাহ শমশেদ আলী, সহসাধারণ সম্পাদক কাজী নরুল আলম চৌধুরী, দক্ষিণ সুরমা থানার সভাপতি হারুন চিস্তি, মোল্লারগাঁও ইউনিয়নের মেম্বার হুজায়ফা চৌধুরী সুজা, অলংকার ইউনিয়নের মেম্বার হাজী রমজান আলী, মধুশহীদ মাজারের খাদেম মো. আরিফুর রহমান, মধুমিয়া, আমিরুল ইসলাম কবির, বাবুল চৌধুরী, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, লাক্কাতুড়া লাকড়ি ভাঙা টিলার ক্ষেদমতকারী মো. জয়নাল আবেদীন প্রমুখ।
মিলাদ মাহফিলে দুআ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed