Main Menu

সিলেটে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। নিহত আব্দুল্লাহ সিদ্দিকী রাফি (২৬) সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাসগাঁও গ্রামের এবি সিদ্দিক রেজার ছেলে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে দিকে নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়া এলাকার ৬৫/২৯ নং বাসার একটি কক্ষ থেকে রাফির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি পরিবারের সঙ্গে এ বাসায় থাকতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাফিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা দেহটি নামিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানার একদল পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে কী কারণে রাফি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

 

 

Share





Related News

Comments are Closed