কুমিল্লার ঘটনায় শান্তি বজায় রাখার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় কুরআন ‘‘অবমাননা’’ ইস্যুতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। একই সঙ্গে আইন হাতে তুলে না নেওয়ার জন্যও বলেছেন তিনি।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এমন আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। সবার উচিত ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখা।”
তিনি বলেন, “আমরা কুমিল্লার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আসল ঘটনা উদঘাটনে স্থানীয় প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “দেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed