সিলেট ছাত্রলীগের কমিটি বাতিল না হলে টানা আন্দোলনের ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিক্ষোব্দ নেতাকর্মীরা।
বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নগরের পূর্ব জিন্দাবাজারে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে ১ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে অছাত্র, সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে ব্যাপক আলােচিত সিলেট এমসি কলেজের হােস্টেলে ধর্ষণ মামলার আসামিদের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামালার আসামি, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘােষণা করা হয়েছে। এতে আমরা সিলেটের ছাত্রলীগ নেতাকর্মীরা লজ্জিত, চরম হতাশ এবং বিভ্রত। আমরা ঘােষিত এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
লিখিত বক্তব্যে সামাদ আরও বলেন, আমাদের অভিভাবক সংগঠন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কোনো প্রকার যােগাযােগ বা অবহিত না করে কেন্দ্রীয় ছাত্রলীগ টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের যে কমিটি ঘােষণা করেছে সেটি সিলেট ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে অছাত্র, অপরাধিদের নিয়ে ঘােষিত ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি মেনে নিবাে না।
তিনি বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে চরম অনিয়মের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ঘােষিত কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী ও গ্রহণযােগ্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নতুন করে গঠনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে জেলা ও মহানগরের নতুন কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ প্রদর্শন, লাগাতার অবস্থান, অবরোধসহ টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন শাহরিয়ার আলম সামাদ।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ জায়গীরদার, শাক্কুর আহমদ জনি, নাঈম চৌধুরী, তোফায়েল আহমদ সানি, কামরান হোসেন খান, আশরাফুল ইসলাম বাপ্পী, দীপঙ্কর টিপু, আশফাক আহমদ মাসুদ, মুহিবুর রহমান, মাজেদ তালুকদার, ইমরান আহমদ, আবিদ আল আজাদ মুন্না, দ্বীপরাজ দিপিয়ান, ইমন ইবনে সম্রাজ, হাফিজ আহমদ, অলিউর রহমান, সাহেদ আহমদ প্রমুখ।
এরআগে মঙ্গলবার (১২ অক্টোবর) সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
প্রায় ৪ বছর পর গঠিত এ কমিটিতে সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মো. নাজমুল ইসলাম আর সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ।
অপরদিকে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম হাসান।
এই কমিটি ঘোষার পরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলেই কমিটি বাতিলের দাবিতে নগরে বিক্ষোভ করে ছাত্রলীগের একটি অংশ।
বিক্ষোভকারীরা অর্থের বিনিময়ে কমিটি প্রদানের অভিযোগ তুলে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে।
নিজেদের অবস্থান ব্যাখা করতে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেন বিক্ষোদ্ধ নেতাকর্মীরা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed