বিয়ানীবাজারে নানা বাড়ি থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নানা বাড়ি থেকে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রী উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাথারী পাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাত (১২)। সে সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
জান্নাতের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মায়ের বিয়ে হয়েছিল মুড়িয়া ইউনিয়নের পাথারীপাড়া গ্রামে নজরুল ইসলামের সাথে। জান্নাতের জন্মের বছর খানেক পর তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হলে সে তার মায়ের সাথে নানা বাড়িতে চলে আসে। পরে অন্যত্র তার মায়ের বিবাহ হয়। এই সংসারে তার আরেকটি সন্তান রয়েছে।
মঙ্গলবার জান্নাতের মা তার অপর সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে যান। তখন বাড়ির একটি কক্ষে একা ছিল জান্নাত। সে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রাখে। একপর্যায়ে মা বাড়িতে ফিরে আসলে মাসহ পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া পাননি। পরে ঘরের পিছনের দরজা খুলে ঘরে ঢুকে দেখা যায় ঘরের তীরের সাথে জান্নাতের লাশ ঝুলছে।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ১১টার দিকে বিয়ানীবাজার থানার উপপরিদর্শক শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, জান্নাত নামের মেয়েটির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মাহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed