ছাত্রদল নেতা সামীর বাসায় পুলিশি তল্লাশির নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামীর বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে আওয়ামী সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামীর বাসায় হয়রানি মূলক তল্লাশি চালায় পুলিশ।
নেতৃবৃন্দ অবিলম্বে এসব হয়রানি মূলক পুলিশি তল্লাশি বন্ধের জোর দাবি জানান।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed