সিলেটে করোনায় ৯ জন শনাক্তের দিনে সুস্থ ২৫ রোগী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে কেউ মারা যাননি। নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ জন। আর বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা মাত্র ২৩ জন।
মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা তাই ১১৬৯ জনই আছে। এর মধ্যে সিলেট জেলায় ৯৭৬ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ জন, মৌলভীবাজারে ৫ জন রয়েছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি।
৮৯১ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.০১।
সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭১২ জন, সুনামগঞ্জের ৬২৪৩ জন, মৌলভীবাজারের ৮১৩১ জন ও হবিগঞ্জের ৬৬৪২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৫ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৫৪১ জন।
তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ২৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাড়ে তিনশ শয্যার করোনা ইউনিটে ভর্তি থাকা পজিটিভ রোগী মাত্র ৪ জন। এ ইউনিটের আইসিইউতে কোনো রোগী ভর্তি নেই।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed