ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আমি সব সময় কথায় এবং কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালবাসা নিয়েই আমি জননেত্রী শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে আছি। প্রধানমন্ত্রীর জন্যই প্রতিটি কাজ দ্রæততার সাথে বাস্তবায়িত হচ্ছে এবং যার সুযোগ্য নেতৃত্বে করোনার মহামারিতে প্রায় ৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিভিন্ন দেশ হতে আনা হয়েছে।
নির্বাচনের সময় প্রার্থী মনোনয়নে অনেক ভূল হয়ে যায়, তবে দলের নীতিনির্ধারনী বোর্ড যাকে মনোনীত করবে তার হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে। ইউপি নির্বাচনই বলে দেবে আগামীতে কারা ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় ৪ নেতা দেশ ও দলের জন্য রক্ত দিয়েছেন, এজন্য বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সম্মান রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বাংলাদেশে অতীতের ন্যায় এখনো সাম্প্রদায়িক স¤প্রীতি বিরাজমান রয়েছে। জৈন্তাপুর উপজেলায়ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সহ প্রতিটি মন্ডপের পুজারীদের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়ে দেওয়ার আহবান করেন।
১১ অক্টোবর সোমবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি নিপেন্দ্র কুমার দাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী।
পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খৃষ্ঠান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাধব বিশ্বাস, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, সাবেক সভাপতি ফনী ভূষণ দে, নিজপাট কালিবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত মোহন ধর, সাধারণ সম্পাদক পাপলু দে, নিবার দাস, প্রণদ কান্ত দেব, নগেন্দ্র নম, অদির চত্রæবর্তী, সৌমিক দেব প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed