তুরাগ নদীতে ট্রলারডুবি, নিহত বেড়ে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার গাবতলীসংলগ্ন তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আমিনবাজার কয়লার ঘাটের কাছে উদ্ধার হওয়া ওই লাশটি একজন নারীর। তার বয়স আনুমানিক ৩০ বছর।
এ নিয়ে মোট ছয়টি লাশ উদ্ধার হলো। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিস এক ক্ষুদেবার্তায় জানিয়েছে।
বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় আমিনবাজার কয়লার ঘাটের কাছে গত ৯ অক্টোবর শনিবার সকালে ডুবে যায়।
ট্রলারে থাকা ১০ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করলেও সাত-আটজন নিখোঁজ ছিলেন।
ঘটনার দিন দুপুরে তিনজন ও বিকালে দুজনের লাশ উদ্ধার করা হয়। দুদিন পর আজ সোমবার আরও একজনের লাশ উদ্ধার করা হলো।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed