শেরপুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় পূজামণ্ডপে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্টে একে একে তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গেদু মাহত (৪৫), পলাশ মাহত (৩২) ও ক্ষিতিশ চন্দ্র মাহত (৩৩)। তাদের বাড়ি একই এলাকায়।
শিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে পূজামণ্ডপে আলোকসজ্জায় সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে গেদু মাহত ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে পলাশ ও ক্ষিতিশ স্পষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে গেদুর ছেলে রুবেল মাহতও আহত হয়
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed