Main Menu

সিলেটে বাসার ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বড়বাজার এলাকায় চার তলা বাসার ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) ভোরে ওই এলাকার ৬ নম্বর বাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। তিনি এক মাস থেকে ওই বাসায় বসবাস করতেন। ভোর ৫ টা ১২ মিনিটে সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাসার ছাদ থেকে তাকে পড়ে যেতে দেখা যায়।

নিহত আব্দুল আউয়াল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মৃত মনফার আলীর ছেলে ও সিলেট নগরীর আলহামরা মার্কেটের আলিফ কালেকশন নামের একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী বলে জানা গেছে।

এদিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানাধীন আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন। তিনি বলেন, ছাদ থেকে পড়ে মৃত্যুর খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করেছি।

Manual6 Ad Code

তিনি জানান, তার বড় ছেলের বউ প্রেগন্যান্ট। রোববার রাতে তার ডেলিভারির জন্য বাসার সবাই হাসপাতালে ছিলেন। বাসায় শুধু ছোট ছেলে (১৭ বছর) ছিল।

Manual7 Ad Code

এসআই মফিজ উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, তিনি লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন। তবে আসল কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া অবধি অপেক্ষা করতে হবে।’

আব্দুল আউয়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার পরিবার, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে।

অপরদিকে স্থানীয় কাউন্সিলর রেজওয়ান আহমদ পরিবারের বরাত দিয়ে জানান, ‘দুই ছেলে ও এক মেয়ের জনক আব্দুল আউয়াল। তিনি এমপিওভুক্ত একটি হাইস্কুলে শিক্ষকতা করতেন। বেশ কয়েক বছর আগে তিনি চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমান। দেড় বছর পর দেশে ফিরে আসেন। এরপর মেয়ে জামাইয়ের সাথে নগরীর টিবি গেইট এলাকায় বসবাস করছিলেন।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘বছরখানেক আগে ব্যবসা শুরু করেন আব্দুল আউয়াল। এরপর পরিবার নিয়ে আলাদা বাসায় ওঠেন। কিন্তু মহামারির কারণে সবকিছু এলোমেলো হয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা বলেছেন, সাম্প্রতিক সময়ে জীবন সম্পর্কে উদাসীন ছিলেন আব্দুল আউয়াল। কারো সাথে তার শত্রুতা ছিল না। এই মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মো. মইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code