সিসিকের ডাম্পিং গ্রাউন্ড থেকে পঁচা বাসি খাবার নিয়ে বাজারে বিক্রি!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালমাটিয়া পারাইরচকের ডাম্পিং গ্রাউন্ড থেকে বিস্কুটের গুঁড়া ও পঁচা ভাত সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরী করে বাজারে বিক্রি করার গুরুতর অভিয়োগ পাওয়া গেছে।
এ ঘটনায় দক্ষিণ সুরমার গোটাটিকর, ষাটঘর, বান্দর ঘাট ও পারাইরচক এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে ১০ অক্টোবর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সিসিক মেয়র জরুরী ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গহণের জন্য সংশ্লিষ্ঠ কমকর্তাকে নির্দেশ দিয়েছেন।
তাছাড়াও অভিযোগের অনুলিপি সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পবিবেশ অধিদপ্তরের পরিচালক ও সিলেটের পুলিশ কমিশনার বরাবরেও প্রদান করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সিলেট সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নেওয়ার নাম করে ছিটা গোটাটিকরের নরিন্দ বিশ্বাসের ছেলে কানু বিশ্বাস, তার সহযোগী নিশি বিশ্বাস ও বর্তমানে জৈনপুরের বাসিন্দা হবিগঞ্জের মৃত হাতিম উল্লার ছেলে মিলন মিয়া লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ড থেকে পরিত্যাক্ত খাবার জাতীয় জিনিষ বিস্কুট, ব্রেড, পচাঁবাশি খাদ্যদ্রব্য ও ভাত সংগ্রহ করে এসবকে প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করে যাচ্ছেন। এসব পণ্যে লেভেল লাগিয়ে নগরের কালিঘাটের কিবরিয়া স্টোরের মাধ্যমে বাজারে বিক্রি করা হচ্ছে। তাছাড়া পঁচা ভাত ট্যাংকিতে জমা করে শ্রীমঙ্গলের মদের পাট্টায় মদ তৈরির জন্য এবং চিপস তৈরির জন্যও বিক্রি করা হচ্ছে।
ঘটনার সাথে জড়িত মিলন মিয়ার ভয়েস রেকর্ড থেকে জানা যায় সিটি কর্পোরেশনের ফারুক ও হানিফ নামক দুজন কর্মকর্তার মাধ্যমে সিসিকের ফান্ডে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা দিয়ে উপরোক্ত ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। বর্তমানে অন্যান্য প্রভাবশালীরা সিসিক ফান্ডে এক লাখ টাকা এবং মাসিক আট হাজার টাকা জমা দিয়ে ডাম্পিং গ্রাউন্ড থেকে পঁচা বাসি ও পরিত্যাক্ত খাদ্য সামগ্রী সংগ্রহ করে বিক্রি করার জন্য নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ময়লা থেকে বিস্কুটের লীজ গ্রহীতা কানু বিশ্বাসের সাথে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে কল করা হলে তিনি পরে এ ব্যাপারে কথা বলবেন বলে আর কথা বলতে রাজি হননি।
কালিঘাটে কিবরিয়া ষ্টোরে ১০ অক্টোবর রবিবার বিকালে গিয়ে দোকানটি বন্ধ পাওয়া যায়। তবে বান্দরঘাটে তাদের গুদামঘর খোলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ‘সিলেট সিটি করপোরেশনের লালমাটিয়ার ডাম্পিং গ্রাউন্ড হতে ছিটা গোটাটিকর এলাকার নরিন্দ বিশ্বাসের ছেলে কানু বিশ্বস ও জৈনপুর এলাকার মৃত হাতিম উল্লাহ ছেলে মিলন মিয়া স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় ডাম্পিং এলাকা থেকে মৎস খামারের জন্য বিস্কুট সংগ্রহের নামে পঁচা বাসি বিস্কুট ও নানা রকম খাদ্য যা মানুষের জন্য ক্ষতিকর সেগুলো ডাম্পিং থেকে নিয়ে নগরীর কালিঘাটের কিবরিয়া ষ্টোর নামক প্রতিষ্টানে বিক্রি করে। তারা এসব প্রক্রিয়াজাত করে লেভেল লাগিয়ে বাজারে বিক্রয় করে। এছাড়া পঁচা ভাত সংগ্রহ করে ট্যাংকির মধ্যে জব্দ রেখে শ্রীমঙ্গলে মদের পাট্াং ও চিপের জন্য বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। আমরা বিভিন্ন সময় বাধা দিলে তারা স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের ভয় দেখায় এমনকি সিটি করপোরেশনেরও ভয় দেখায়। তারা সিলেট সিটি করপোরেশনকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।’
রোববার বিকেলে সরেজমিনে লালমাটিয়া এলাকায় পরিদর্শনে গিয়ে দেখা যায়, ডাম্পিং এলাকায় ময়লা না ফেলে ডাম্পিং এলাকায় যাওয়ার প্রায় ১ কিলোমিটার পূর্বে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফোং হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় প্রবীণ মুরব্বি হাজী দুলাল মিয়া বলেন, এলাকাবাসী বার বার ডাম্পিংয়ের ভিতর ময়লা ফেলার কথা বলা হলেও সিটি করপোরেশনের একশ্রেণীর কর্মচারী ও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জোরপূর্বক এখানে ময়লা ফেলছেন এবং পরিবেশ দূষিত করছে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ যেহেতু আজ ১০ অক্টোবর প্রেরণ করা হয়েছে, আমি এখনও পাইনি, অভিযোগপত্র পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।
এলাকারবাসীর দাবি এসব পচাঁ বাসি খাবার দিয়ে পূনরায় খাদ্য সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করায় জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। এসব খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এ অবস্থা থেকে উত্তোরনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসি।
Related News
সিলেটে শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬তম তিরোধান উৎসব উদযাপিত
Manual1 Ad Code ডেস্ক রিপোর্ট: ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে সিদ্ধ মহাত্মাRead More
শহীদ ওয়াসিম ও মোস্তাকের কবর জিয়ারতে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপীRead More



Comments are Closed