পদ্মায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা উত্তর তারাবনিয়া ইউনিয়নের রশিদ দেয়ানকান্দি গ্রামের কাশেম পাঠানের ছেলে মহিউদ্দিন (২৬), দেওয়ানকান্দি গ্রামের হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩৬) ও চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)।
আর আহত সাগর প্রধানিয়া (২৫) উত্তর তারাবনিয়া ইউনিয়নের মরণ আলী ঢালীকান্দি গ্রামের আলী আহমেদ প্রধানিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীরা জানিয়েছেন, ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার মাঝের চরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে জেলেরা। এতে ঘটনাস্থলেই মহিউদ্দিন, আল আমিন ও নয়ন নামের তিন জেলের মৃত্যু হয়। এ সময় সাগর নামের এক জেলে আহত হন। তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. ইউনুস সরকার জানিয়েছেন, বজ্রাঘাতে তিন জেলে নিহত ও একজন আহত হন। নিহতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। আমি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed