বিশ্বনাথে মামলা করে নিজেই এখন জেল হাজতে
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করে রামপাশা ইউনিয়ন বিএনপির নেতা জমির আলী নিজেই এখন জেল হাজতে।
জানা গেছে, উপজেলার পালেরচক গ্রামের মৃত হাজি ইর্শ্বাদ আলীর ছেলে জমির আলী।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ জুলাই জমির আলী তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী ছইল মিয়া ও মনছুর মিয়ার বিরুদ্ধে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলা করেন।
সিলেটের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর সেটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
এরপর জমির আলী নারাজি দিলে সিআইডির অন্য কর্মকর্তা এসআই রোকেয়া খানম ওই মামলাটি ফের তদন্ত করেন। ২০২১ সালের ২৫ মার্চ তিনিও ওই মামলা মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দেন।
সেই সঙ্গে জমির আলীকে পেনাল কোডের ২১১ ধারায় অভিযুক্ত করে প্রসিকিউশন দেওয়ার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। ওইদিনই বিচারক জমির আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি কর্মকর্তাকে আদেশ দেন।
এরপর এসআই রোকেয়া খানম জমির আলীর বিরুদ্ধে আদালতের নির্দেশে নন জিআর মামলা করেন। গত বুধবার ওই মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালতে হাজিরা না দেওয়ায় জমির আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত বুধবার (৬ অক্টোবর) রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পর দিন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে সিআইডি কর্মকর্তা এসআই রোকেয়া খানম সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে জমির আলীর বিরুদ্ধে তিনি মামলা করেছেন ঠিকই, কিন্তু পরে কি হয়েছে তা তার জানা নেই বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed