আই কেয়ার আইফোন সার্ভিস সেন্টারের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় ৮৮ নং দোকানে আই কেয়ার আইফোন সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
গত (৩ অক্টোবর) রোববার বাদ আসর আই কেয়ার আইফোন সার্ভিস সেন্টারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী সানাউল্লাহ আহমদ ফাহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী সানাউল্লাহ আহমদ ফাহিম বলেন, ব্যবসায় সফলতা অর্জন করতে হলে কাস্টমারদের সততার সাথে ভালো সার্ভিস দিতে হবে। সততাই হচ্ছে ব্যবসার মূলধন। আমি আশা করি আই কেয়ার আইফোন সার্ভিস সেন্টারের কর্মকর্তারা কাস্টমারদের ভালো সার্ভিস দিয়ে যাবেন। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
আই কেয়ার আইফোন সার্ভিস সেন্টারের স্বত্ত্বাধিকারী রুবেল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারিছ মিয়া, জামাল আহমদ, মোশারফ হোসেন চৌধুরী মিশু, জাহেদ মিয়া, মখলিছুর রহমান প্রমুখ।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed