বিশ্বনাথে গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নাবির ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও এতিম শিক্ষার্থীদের মধ্যে সুষম খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) জামেয়া ইসলামীয়া মিফতাহুল উলুম সধুর গাও বড় ধিরারাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।
নাবির ফাউন্ডেশনের পরিচালক মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও নাবির ফাউন্ডেশনের সদস্য মো. ছিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় খাবার বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামীয়া মিফতাহুল উলুম সধুর গাও বড় ধিরারাই ও আতাপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী মো. তাজুল ইসলাম, সাংবাদিক মো. আজমল হোসেন, নাবির ফাউন্ডেশনের সদস্য মো. ইউসুফ নাবির।
এসময় আরো উপস্থিত ছিলেন মো. আমিনুর রহমান, সাহেল আহমদ, আকতার হোসেন, নাবির ফাউন্ডেশনের সদস্য মো. ইব্রাহিম নাবির, মো. ইসমাঈল নাবির প্রমুখ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা ফিরোজ আলী।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed