বারি’র সবজি ও মসলা চাষ বিষয়ক প্রশিক্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ২ অক্টোবর শনিবার দুপুরে নগরীর উপশহরস্থ বিএআরআই হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ড. মুজিবুর রহমান, মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউস সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞান কর্মকর্তা ড. এনায়েত উল্লাহ।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে ও সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট (বারি) সিলেট আয়োজিত কর্মশালায় গোলাপগঞ্জ উপজেলার ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।
কর্মশালায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed