উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য : ডা. শিপলু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণ এবং বিনিয়োগ করার মধ্য দিয়ে আজকের বাংলাদেশ সমৃদ্ধির শিখরে উন্নীত। দেশের দুর্যোগ-দুর্বিপাকেও প্রবাসীদের সরব অংশগ্রহণ উল্লেখযোগ্য।
তিনি যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আব্দুস শহিদ।
নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জামাল হোসাইন, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী কাবুল, যুব নেতা জাবেদ আহমদ, রিটন সরকার, জাকের আহমদ।
ডা. আরমান আহমদ শিপলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকের বাংলাদেশ বহির্বিশ্বে অনন্য উচ্চতায়। এখন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বিরামহীন।
Related News
সিলেটে ফেরার পথে মাঝ আকাশেই থমকে গেলো ইতালি প্রবাসীর জীবন
Manual8 Ad Code প্রবাস ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের তরুণ ফখরুল ইসলাম দীর্ঘ সাতRead More
গ্রিসে হার্ট অ্যাটাকে প্রাণ গেল সিলেটি প্রবাসী যুবকের
Manual6 Ad Code প্রবাস ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে না ফেরার দেশেRead More



Comments are Closed