বেলজিয়ামে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের একটি শীর্ষ আদালত ইসলামি রীতিতে পশু জবাইয়ের ওপর নিষেজ্ঞা আরোপ করায় স্থানীয় মুসলিমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন।
ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যানরাইটে বেলজিয়ামের মুসলিম সংগঠনের নেতারা দেশটির সাংবিধানিক আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে শুক্রবার (১ অক্টোবর) ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলুর।
বেলজিয়ামে দুই মুসলিম সংগঠনের নেতারা এ আইনি পদক্ষেপের ঘোষণা দেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালত মুসলিমদের হালাল পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শুক্রবার এক বিবৃতিতে মুসলিম সংগঠন দুটি এ ব্যপারে মানবাধিকার আদালতে যাওয়ার ওই ঘোষণা দেয়।
২০১৯ সাল থেকে দেশটির অধিকার কর্মীরা মুসলিম ও ইহুদিরীতিতে পশু জবাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
তাদের দাবি, এভাবে পশু জবাই করা অমাববিক কাজ। জবাইয়ের আগে অবশ্যই এগুলোকে অচেতন করে নিতে হবে।
এ ব্যাপারে মুসলিমদের পাশাপাশি ইহুদিরাও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে দেশটির আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed