ছাতকে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, লম্পট গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আলী নুর (৩০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আলী নুর ওই গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে ও দুই সন্তানের জনক।
জানা যায়, গত বুধবার দিবাগত রাতে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন একই এলাকার এক দুবাই প্রবাসীর স্ত্রী। ওই রাতেই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে লম্পট আলী নুর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষক পালিয়ে গেলে নির্যাতিতা নারী রাতেই পুলিশ প্রশাসনের কাছে আশ্রয় নেন এবং দুই সন্তানের জনক ওই লম্পটকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে লম্পটকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওইদিন দুপুরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে, গৃহবধূকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed