কমলগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় লড়ি (ট্রাকের) সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৪) নামে এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।
নিহত আকবর উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের খালিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলী আকবর ও তার ভাই জসিম উদ্দিন (২২) টমটমে করে শ্রীমঙ্গল থেকে নিজের দোকানের জন্য মালামাল ক্রয় করে কমলগঞ্জ ফিরছিলো। টমটমটি মাগুরছড়া এলাকা অতিক্রম করার সময় শ্রীমঙ্গলমুখী লড়ি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে দুই ভাই গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষনা করেন। আহত জসীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ট্রাক চালককে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
Related News
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More



Comments are Closed