সিলেটে জোহান ফয়ছল ফাউন্ডেশশের খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারী করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে জোহান ফয়ছল ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী জোহান ফয়ছলের সার্বিক সহয়োগিতায় বিকাল ৪ টায় নগরীর কিনব্রীজ ও শাহ জালাল মাজার এলাকায় দু’শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে বক্তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই অসহায় হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী জোহান ফয়ছল। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ও তরুণ সমাজ সেবক মো. শাহ আলম, সালেক আহমদ, শ্রমিক নেতা মতছির আলী, রাজন আহমদ, শিমুল আহমদ প্রমুখ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed