সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সুরমা নদীর দুর্লভপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি ও নগদ টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব।
প্রতিদিন জামালগঞ্জের দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়- এমন অভিযোগ পেয়ে র্যাব-৯ এর একটি টিম এসআই খালেখুজ্জামানের নেতৃত্বে ভোরে বিশেষ অভিযান চালিয়ে দলনেতা এমদাদ আফিন্দীসহ ১০জনকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক গ্রেপ্তার হওয়া অন্যদের নাম পরিচয় দেওয়া যাচ্ছে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, দুর্লভপুর এলাকায় চাঁদাবাজির সময় নৌ-পথের এই ১০ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed