সিলেট কোতোয়ালী থানার নতুন ওসি আলী মাহমুদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কোতোয়ালী মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আলী মাহমুদ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিট পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ স্বাক্ষরিত এক আদেশে তিনি কোতোয়ালী থানায় যোগদান করেন।
বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
জানা যায়, মোহাম্মদ আলী মাহমুদ এর আগে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বদলির আদেশে গত ২২ সেপ্টেম্বর তাঁকে সিলেট কোতোয়ালী মডেল থানায় বদলি করা হয়।
« নদীর প্রতি মানবিক হওয়ার আহবান (Previous News)
(Next News) গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার »
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed