Main Menu

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শাখাওয়াত হোসেন হাদি (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই যুবকের বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ কলাশহর গ্রামের মোঃ হানিফ আলীর ছেলে। হাদি বিগত কয়েক দিন পূর্ব থেকে ঢাকায় বসবাস করত। সে ঘটনার একদিন পূর্বে ঢাকা থেকে বাড়ি ফিরে আসে।

হঠাৎ শুক্রবার রাতে তার বসতঘরে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের লোকজন। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাদির লাশ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed