Main Menu

মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী শানিবার

বৈশাখী নিউজ ডেস্ক : বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী ২৫ সেপ্টেম্বর, শনিবার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ বঙ্গবীর আবাসিক এলাকায় মরহুমের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের শুভানুধ্যায়ী, সহকর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহি উদ্দিন শিরু ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed