শুক্র ও শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: সংস্কার কাজের জন্য শুক্র ও শনিবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় কয়েকঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামগঞ্জ রোডে কুমারগাঁও গ্রিড থেকে মদিনা মার্কেট পয়েন্ট পর্যন্ত ৩৩ কেভি লাইন নির্মাণকাজ, ১১ কেভি লাইনের তার পরিবর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মেরামত কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে, সেগুলো হলো- বিশ্ববিদ্যালয় ফিডারের কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, পার্ক ভিউ আবাসিক এলাকা, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রিন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক, ওসমানী মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও হোস্টেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২’র নিয়ন্ত্রনাধীন ৩৩ কেভি শাহজালাল উপশহর লাইন এবং ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা সিলেট মহানগরীর শাহজালাল উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মিরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানিয়েছেন।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed