মধ্য আমেরিকায় শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার নিকারাগুয়া উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৭ মিনিটে আঘাত হানে এ কম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিকারাগুয়ার জিকুইলো উপকূল থেকে ৭৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস জানিয়েছে, প্রবল এ ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য আমেরিকার ছয়টি দেশ। সেগুলো হলো বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া।
এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed