বুধবার থেকে সিলেটে বন্ধ হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজ
বৈশাখী নিউজ ডেস্ক: বুধবার থেকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দুই টিকা কেন্দ্র-যথাক্রমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে মর্ডানার ২য় ডোজ টিকা প্রদান বন্ধ থাকবে।
তবে কেউ যদি ২য় ডোজ না নিয়ে থাকেন; তবে যথাযথ প্রমাণসহ নগর ভবনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্র বা হেল্পডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত কোভিড-১৯ এর মর্ডানার ১ম ডোজ টিকা দেয়া হয় এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত মর্ডানার ২য় ডোজ টিকা প্রদান করা হয়। কিন্তু অনেকেই ২য় ডোজ গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাওয়ার পরও নির্ধারিত সময়ে নির্দিষ্ট কেন্দ্রে টিকা নিতে পারেননি, তারা অতিসত্ত¡র প্রমাণসহ নগর ভবনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্র বা হেল্পডেস্কে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। উপযুক্ত নাগরিকদের ২য় ডোজ গ্রহণে কোন সমস্যা বা ভোগান্তি হবে না বলে নিশ্চিত করেছেন সিসিকের স্বাস্থ্য বিভাগ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পর্যন্ত কোভিশিল্ড, মর্ডানা ও সিনোফার্ম টিকার ১ম ডোজ নিয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯শ ৩৯ জন এবং ২য় ডোজ গ্রহণ করেছেন ১ লাখ ৮২ হাজার ১শ ৩৫ জন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed