এম এ খান সেতুর নামফলক খুলে ফেলায় বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় এম এ খান সেতু থেকে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামফলক খুলে ফেলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে নামফলক সংযোজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকার উন্নয়নের চাইতে নামকরণ ও নাম মুছে ফেলার রাজনীতিতে এগিয়ে রয়েছে। তারা দেশে কোন বিমানবন্দর তৈরী করতে না পারলেও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলেছে। সিলেটের বিভিন্ন স্থাপনা থেকে সিলেট বিভাগ উন্নয়নের রুপকার এম সাইফুর রহমানের নাম মুছে দিয়েছে। বিভিন্ন স্থাপনা থেকে তাদের নামফলক পর্যন্ত ভেঙ্গে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের কৃতি সন্তান অ্যাডমিরাল মাহবুব আলী খান (এম এ খান) ১৯৮২ থেকে ১৯৮৪ সালের জুন পর্যন্ত সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রথম সেতু নির্মাণ কাজ শুরু হয়। ১৯৮৪ সালের ১ জানুয়ারি সেতুটির উদ্বোধন করা হয়। এই সেতু নির্মাণের আগে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী এলাকায় ফেরি চলাচল ছিল। সেতুটি উদ্বোধনের প্রায় সাত মাসের মাথায় ১৯৮৪ সালের ৬ আগস্ট এম এ খান মারা যান। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লামাকাজী এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রথম সেতুর নাম এম এ খানের নামে নামকরন করা হয়।
কিন্তু সম্প্রতি একটি চক্র সেতু থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রহমানের শশুর এম এ খান এর নাম মুছে ফেলে। এর মাধ্যমে সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যথা স্থানে এম এ খানের নাম যোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed