ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোহিনীর জয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ৩৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ৭৯ হাজার ৭৬৫ জন।
এ উপ-নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোহিনী বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫ হাজার ৪৪৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬শ ৫৩টি ভোট।
এর আগে, সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও বিকেল পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। দু-একজন করে ভোটার এসে ভোট দিয়েছেন। ভোটারবিহীন কেন্দ্রে অনেকটা অলস সময় কাটিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে মাঠে কাজ করছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশ ও র্যাবকে টহল দিতে দেখা গেছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed