মা-বাবাকে বিষ খাইয়ে প্রেমিকের সঙ্গে পালাল তরুণী
আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিককে বিয়ে করতে চান এক তরুণী। তবে প্রেমিকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে আপত্তি পরিবারের। আর তাই প্রেমিককে পালিয়ে বিয়ে করতে একটি পরিকল্পনা করে খুশবু নামের ওই তরুণী। পরিকল্পনা অনুযায়ী মা-বাবাসহ সবাইকে খাওয়ারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় তরুণী।
ঘটনাটি ঘটে ভারতের গুজরাটের সুরাটের দিনদোলিতে। এ ঘটনায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ওই মেয়েসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুশবুর বাবা দীপক ভাঞ্জারার করা মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি দুজন হলেন-খুশবুর ‘স্বামী’ শচীন (২২) এবং তার বাবা অশোক মোর (৪৯)।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘দীর্ঘদিন ধরে শচীন নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেম করতেন তিনি। এর আগে পালিয়েও গিয়েছিল দুজনে। কিন্তু শেষ পর্যন্ত যুবকের এক আত্মীয়ের বাড়ি থেকে দুজনকে উদ্ধার করা হয়। খুশবুকে বাড়ি নিয়ে আসেন তার বাবা দীপক ভাঞ্জারা। শুধু তাই নয়, দুজনের সম্পর্কও মেনে নিতে চাননি তিনি। এরপরই ওই তরুণী নতুন করে পরিকল্পনা করে।
এরপর সম্প্রতি ১৮ বছর পূর্ণ হয় ওই তরুণী। আর জন্মদিনের দুদিন পরেই আবারও শচীনের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করে।
ঘটনার দিন মা, বাবা এবং ভাইয়ের জন্য আলুর পরোটা রান্না করে খুশবু। এরপর ওষুধের দোকান থেকে আনা বিষ সেই খাবারে মিশিয়ে দেয়। পরে রাতে সেই খাবার নিজে না খেলেও বাড়ির সদস্যদের খাওয়ায় সে। কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যায় খুশবুর বাড়ির লোক। এই সুযোগেই শচীনের সঙ্গে পালিয়ে যায় খুশবু। পরবর্তী রেজিস্ট্রি করে থানায়ও যায়।
এদিকে, সকালে ঘুম থেকে উঠলেও অসুস্থবোধ করতে থাকেন খুশবুর মা-বাবা এবং ভাই। এরপর থানায় অভিযোগ জানান দীপক ভাঞ্জারা। পরবর্তীতে তাদের শরীর আরও খারাপ হলে তিনজনকেই হাসপাতালে নিয়ে যেতে হয়। পরবর্তীতে সুস্থ হয়েই থানায় গিয়ে অভিযোগ জানান তিনি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed