টাইপ না করেই পাঠাতে পারবেন মেসেজ
প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীরা বেশি ভরসা করেন হোয়াটসঅ্যাপেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন সংস্থাটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ নিত্যনতুন ফিচারের আমদানি। ম্যাসেজিং অ্যাপটি জনপ্রিয় মূলত খুদে বার্তা বিনিময়ের মাধ্যম হওয়ার কারণে। কিন্তু অনেক সময় এমন ব্যস্ততা থাকে যে বার্তা টাইপ করা বা ভয়েস রেকর্ড করে পাঠানোর সময়টুকু পর্যন্ত থাকে না।
তাড়াহুড়ার সময় এমন অনেক দরকারি মেসেজ চলে আসে যে, চাইলেও আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারেন না। আবার লেখার মতো সময় নেই। কিন্তু আপনার মেসেজই যদি কেউ টাইপ করে দেয় তাহলে কেমন হবে? কি অবাক হচ্ছেন! কিন্তু তথ্যপ্রযুক্তির নিত্যনতুন আপডেটের কারণে এমনটাও সম্ভব।
আপনার মূল্যবান কাজটি করে দিতে পারে গুগল অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড্রয়েড ও আইফোন দুই ক্ষেত্রেই পাওয়া যায় এই সুবিধা। এ জন্য আপনি নিজে শুধু মুখে মেসেজটি বলে দেবেন। আর তাই শুনে মেসেজটি লিখে পাঠিয়ে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট।
কিন্তু মেসেজটি ঠিক লেখা হলো কি না, সেটা বুঝবেন কীভাবে? সেটা বোঝার উপয়টিও সহজই। গুগল অ্যাসিস্ট্যান্টকেই বলুন লেখা হয়ে গেলে সেটা পড়ে শোনাতে। তারপর আপনি বিষয়টি ‘ওকে’ করলে, তবেই মেসেজ চলে যাবে।
এ জন্য প্রথমে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলে বলুন, ‘হাই গুগল, সেন্ড আ হোয়াটসঅ্যাপ মেসেজ টু’ বলে সেই ব্যক্তির নাম বলুন। গুগল অ্যাসিস্ট্যান্ট এবার জানতে চাইবে মেসেজে কী লিখতে হবে। তখন আপনি তাকে পুরোটা বলুন। গুগল অ্যাসিস্ট্যান্ট সেটা টাইপ করে নেবে। টাইপ হয়ে গেলে গুগল অ্যাসিস্ট্যান্ট মেসেজটি দেখাবে। মেসেজে কোনো সমস্যা না থাকলে আপনাকে বলতে হবে ‘ওকে সেন্ড ইট’। তখন নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাবে মেসেজটি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed