হৃদরোগের ঝুঁকি কমে এই সবজির জুসে
স্বাস্থ্য ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হলে রোগীর অবস্থার অবনতি হতে সাধারণত বেশি সময় লাগে না। হৃদরোগে কে কখন আক্রান্ত হবেন তাও অনেক সময় আগে থেকে বোঝা যায় না। বিশেষ করে ব্যস্ততার যুগে কম বয়সীদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বেড়ে গেছে বহুগুণ।
কিন্তু বাড়ির রান্নাঘরেই কিছু খাবার থাকে যা হৃদরোগের আশঙ্কা কমায়। হার্টের অসুখের ঝুঁকিও অনেকটা কম থাকে। তার মধ্যে অন্যতম হলো টমেটো। বাঙালির বেশ কিছু রান্নায় এ তরকারি ব্যবহার করা হয়। খাবারের রং যেমন সুন্দর করে তোলে, তেমনই খাবারে পুষ্টি যোগ করে টমেটো।
তবে তরকারিকে খাওয়ার থেকে যদি জুস হিসেবে খাওয়া যায়, তা হলে এ সবজির উপকারিতা আরও বেশি করে পাওয়া যায়।
সম্প্রকি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন জার্নালের একটি রিপোর্ট দাবি করে, টমেটো হার্টের অসুখ অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। বিশেষ করে নুনহীন টমেটো জুস যদি খাওয়া যায় তাহলে আরও ভালো উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপ কমায় এবং কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে রাখে টমেটোর জুস।
জাপানের টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণার মাধ্যমে দাবি করেন, টমেটো জুস উচ্চ কক্তচাপ কমাতে সক্ষম। এর মধ্যে ফাইবার থাকে যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও টমেটো জুসে অক্সিডেন্টস থাকে যা কার্ডিও ভাসকুলার সমস্যা দূরে রাখে। শুধু টমেটো জুস করে খেতে পারেন। অথবা টমেটোর সঙ্গে অন্য সবজি মিশিয়ে জুস করেও খেতে পারেন।
কীভাবে বানাবেন টমেটো জুস
পাকা টমেটো এবং গাজর নিন কয়েকটি। ভালো করে টমেটো ও গাজর কেটে নিন। তার পরে মিক্সার গ্রাইন্ডারে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিন দুটি তরকারি। স্বাদের জন্য সামান্য কালো মরিচ দিতে পারেন। তবে টমেটো জুস তৈরি করার সঙ্গে সঙ্গেই খেয়ে নিন।
সূত্র: নিউজ১৮
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed