Main Menu

করোনায় মারা গেলেন লন্ডন প্রবাসী মাওলানা তায়েফ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসের কাছে হার মানলেন সিলেটের বিশিষ্ট আলেম প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ছোট ছেলে, লন্ডন প্রবাসী মাওলানা ফজলুর রহমান তায়েফ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। তার বয়ষ হয়েছিল ২৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে তায়েফ গত কিছুদিন ধরে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা জানান, লন্ডন প্রবাসী তার ছোট ভাই কিছুদিন আগে দেশে আসেন। এরপর জ্বরসহ অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দেয়। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে রবিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্ট খোলার পর রাতে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তার নামাজে জানাজা আজ সোমবার সকাল ১১টায় কাজিরবাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed