ফাহিম ও ফাহেরের মায়ের ইন্তেকাল, আজ জানাজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টার ও করিম উল্লাহ মার্কেটের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সানাউল্লাহ ফাহিম ও কুদরত উল্লাহ ফাহের-এর মা জয়তুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ সেপ্টেম্বর) তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ছয় মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার নামাজে জানাজা আজ সোমবার বেলা ২টায় নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এদিকে, মরহুমার মৃত্যুতে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, রত্নগর্ভা জয়তুন্নেছা আজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর সন্তানরা জনকল্যাণে কাজ করে চলেছেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed