Main Menu

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন উচপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।

এ ঘটনায় আহতরা হলেন একই উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন উচপাড়া গ্রামের হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দিন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেট কার ও কানাইঘাট মুখী মাল বোঝাই পিকআপ ভ্যান সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে আসলে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু সহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৪জন। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম হতাহতদের উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ২জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে গেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Share





Related News

Comments are Closed