সিলেটে করোনায় আরো ২ মৃত্যু, শনাক্ত ৩১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৪২ জন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় ৬০৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫.১৩ ভাগ। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ২০১ জন।
এছাড়া, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১৩৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৪৭৫ জন।
এসময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০১ জন। এরমধ্যে ওসমানী হাসপতালে ভর্তি ৮৪ জনের মধ্যে সন্দেহভাজন ৬২ জন, করোনা আক্রান্ত ১৭ জন ও আইসিইউতে ভর্তি রয়েছেন ৫ জন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed