স্কটল্যান্ডে ছুরিকাঘাতে সিলেটী যুবকের মৃত্যু
প্রবাস ডেস্ক: স্কটল্যান্ডের একটি ইন্ডিয়ান রেষ্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে সেলিম উদ্দিন নামের এক যুবক খুন হয়েছেন।
নিহত সেলিম উদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি মরহুম সাদই মিয়ার ছেলে।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আহমদ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
এদিকে সেলিম উদ্দিন দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসের পর মাত্র কয়েকদিন পূর্বে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছিলেন। হত্যাকারীকে ছুরিসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
সেলিম উদ্দিনের এই নির্মম মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More



Comments are Closed