Main Menu

বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল।

তিনি জানান, সকালে কুমিল্লামুখী যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে হতাহতদের তাদের পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed