কানাইঘাটে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে গোলশানা আক্তার (২৮) নামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে উপজেলার দর্পনগর পশ্চিম গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গোলশানা আক্তার উপজেলার ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের সোহেল আহমদের স্ত্রী। কিছুদিন পূর্বে গোলশানা আক্তারের এক শিশু সন্তান মারা গেলে গোলশানা আক্তার মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
শুক্রবার স্বামী সোহেল আহমদ তার ছেলেকে নিয়ে জুমআর নামাজে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী গোলশানা আক্তার ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলে আছেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল তৈরি করে লাশ থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, নিহত গোলশানা আক্তারের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed