Main Menu

জৈন্তাপুরে তালা কেটে দোকানে চুরি, আটক ৪

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিন বাগেরখাল গ্রামে আনসার এন্ড ব্রাদার্স নামে একটি ভুষি মালের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোকানের তালা কেটে শার্টার খোলে নগদ টাকা সহ দোকানের প্রায় ৭৯ হাজার ১শত ৮০ টাকার মালামাল নিয়ে যায়।

আটককৃতরা হলেন- উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু জুয়াইরটুল গ্রামের আব্দুল জলিলের ছেলে জমির উদ্দিন (৩৫), একি ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে জয়নাল আবেদীন (৩২), উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরিশংকর গ্রামের আবুল কাশেম বিচালের ছেলে বাহার মিয়া (৩০), একি ইউনিয়নের লামনীগ্রাম এলাকার ওয়াহিদ আলীর ছেলে আব্দুল আহাদ (২২)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত অনুমান ১১টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক আনসার আহমদ (২২)। পরদিন বৃহস্পতিবার ভোর অনুমান ৫টার দিকে স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় দোকানের শার্টার খোলা দেখে দোকানের মালিক আনসার আহমদকে সংবাদ দিলে তিনি তাৎক্ষনিক দোকানে এসে তালা কাটা ও শার্টার খুলা দেখতে পান। তার দোকানে থাকা নগদ টাকা সহ দোকানের প্রায় ৭৯ হাজার ১শত ৮০ টাকার মালামাল চুর নিয়ে যায়। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা করা হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া মালামালসহ মামলার এজাহারনামীয় আসামীদের আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, চুরি হওয়া মালামালসহ গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed