ইভ্যালির রাসেল দম্পতির মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলকে নিঃশর্ত মুক্তি দিতে সিলেটে মানববন্ধন করেছেন কিছু তরুণ-যুবক।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাতে লেখা কিছু প্ল্যাকার্ড নিয়ে কয়েকজন এ মানববন্ধন করেন।
মানববন্ধনে তারা কোন ধরণের প্রতারিত হননি দাবি করে বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। আর এ প্রতিষ্ঠানের কর্ণধারদের হঠাৎ করে এ ভাবে গ্রেপ্তার করা কোন ভাবেই ঠিক হয়নি। উনাদের পণ্য দিতে সময় দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। তা না হলে আমরা যারা বিনিয়োগ করে বিভিন্ন পণ্য অর্ডার করেছি আমাদের কি হবে। বিশ্বের বড় বড় ই-কমার্স প্রতিষ্ঠানের সবগুলোই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার ঘুরে দাঁড়িয়েছে। তাই রাসেল-শামীমা দম্পতিকে মুক্তি দিলে হাজার হাজার গ্রাহক বাঁচবে।’
এসময় মানববন্ধনে উপস্থিত সবাই পাঁচ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে বিভিন্ন পণ্য অর্ডার করেছিলেন বলেও উল্লেখ করেন।
এর আগে গত বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আরিফ বাকের নামে এক ভুক্তভোগী। এ মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের গ্রেপ্তারের কারণে তারা বিনিয়োগ করা টাকা নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে উল্লেখ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed