বিশ্বনাথে দিন দুপুরে চুরি, নগদ টাকা ও স্বর্ণ লুট
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দিন দুপুরে চুরি সংঘটিত হয়েছে। চুরেরা বাসার বারান্দার লোহার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ষ্টীলের আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার ও জরুরী কাগজপত্র লুট করে নিয়ে গেছে।
শুত্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্বনাথ পৌরসভার ইলামের গাও গ্রামের ইউনিয়ন আ’লীগ নেতা ইয়াছিন আলীর বাসায় এ চুরি সংঘটিত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির বিভিন্ন আলামত সংগ্রহ করে।
সরেজমিন গিয়ে জানা গেছে, বিশ্বনাথ-দশপাইকা সড়কের ইলামের গাঁও গ্রামের বাসিন্দা ইয়াছিন আলীর বাসা রয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে বাসায় তালা দিয়ে বাসার মালিক ও তার স্ত্রী বিশ্বনাথ উপজেলা সদরে আসেন।
এই সুযোগে চুরেরা বাসার বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে নগদ ১৮ হাজার টাকা ও একটি স্বর্ণেল চেইন ও স্বর্ণের কানের দুটি দোল এবং জরুরী কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
বাসার মালিক বিকেল সাড়ে ৫টার দিকে বাসায় ফিরে দেখতে পান সব কিছু এলোমোলো এবং বারান্দার গ্রীল কাটা।
পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পুরিদর্শন করে। বাসার মালিক আ’লীগ নেতা ইয়াছিন আলী জানান, তার বাসা চুরি নয়, ডাকাতি হয়েছে। এর বছর দেড়েক আগেও রাতের বেলায় এভাবে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে থানা পুলিশের এসআই মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে বাদিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed