দিনাজপুরে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ৪৫
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের সদর, বিরল এবং বোচাগঞ্জ উপজেলা এলাকায় কয়েকটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, নাশকতা তৎপরতা চালাতে বিভিন্ন জেলা থেকে তারা তাবলিগ জামাতের পরিচয়ে দিনাজপুরের শহর এবং আশপাশের কয়েকটি মসজিদে আশ্রয় নিয়েছিল।
নির্ভরযোগ্য সূত্রের মতে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বহর নিয়ে সাঁড়াশি অভিযানে নামে পুলিশের একটি বিশেষ দল। আধাঘণ্টা পরে সাড়ে ১১টার দিকে জেলা সদরের শহরতলী শেখপুরা ইউনিয়নের বাইতুল ফালাহ জামে মসজিদ এবং পার্শ্ববর্তী মোধ্যাপাড়া জামে মসজিদ ঘিরে ফেলে আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা। এ সময় দুই মসজিদ থেকে ২০ জনকে আটক করেন তারা।
মসজিদ কমিটির নেতারা জানান, তাবলিগ জামাতের সদস্য পরিচয়ে রাত যাপনের জন্য মসজিদে আশ্রয় চাওয়ায় অনুমতি দিয়েছিলে তারা। আশ্রিতদের নাম পরিচয় সম্পর্কে কিছু জানা নেই তাদের।
এদিকে প্রায় একই সময়ে বিরল উপজেলার বাজার মসজিদে অভিযান চালিয়ে আরও ১৭জনকে আটক করেছে পুলিশের আরেকটি অভিযানিক দল। এছাড়াও বোচাগঞ্জ উপজেলায় পুরাতন মসজিদে পৃথক অভিযানে আটক করা হয়েছে আরও ৮জনকে ।
সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার আব্দুল মান্নান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযানের শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
যে ৪৫ জনকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed