সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৪০ জন।
এ সময় নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ১৭০ জনে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া তিন জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৩.৩৯ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার শূন্য শতাংশ, সুনামগঞ্জে ৬.১০ শতাংশ, হবিগঞ্জে ৬ শতাংশ এবং মৌলভীবাজারে ১৫.২২ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ১৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজার জেলার ১৪ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১৭০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২১৫ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৯৬ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং মৌলভীবাজার জেলার হাসপাতালে ১ জন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২০ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ২৯ জন, হবিগঞ্জ জেলার ১৭ জন ও মৌলভীবাজার জেলার ২০ জন সুস্থ হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪৭ হাজার ৩৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩০ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯৬৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৫৮০ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৮৮০ জন সুস্থ হয়েছেন।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed