এই প্রথম মহাকাশ ভ্রমণে গেল সাধারণ মানুষ
প্রযুক্তি ডেস্ক: প্রথমবারের মতো কেবল বেসামরিক নাগরিকদের নিয়ে পৃথিবীর কক্ষপথে গেল স্পেসএক্সের নভোযান ফ্যালকন নাইন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চার বেসামরিক নাগরিককে নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা হয় ফ্যালকন নাইন রকেটটি। আর এ মহাকাশযাত্রার নাম দেওয়া হয়েছে ইন্সপিরেশন ফোর।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের ড্রাগনের ফ্যালকন নাইন রকেট।
রকেটটিতে করে মহাকাশে যাওয়া নভোচারীদের কেউই পেশাগতভাবে নভোচারী নয়। এদের সবাই সাধারণ মানুষ, শখের বশেই মহাকাশে যাওয়া।
আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে কেবল বেসামরিক নাগরিকবাহী নভোযান পাঠাল স্পেসএক্স।
টিকিট কিনে ঐতিহাসিক এ যাত্রার সাক্ষী হন মার্কিন বিলিয়নেয়ার জ্যারেড আইস্যাকম্যান। তিনদিনের এই মহাকাশযাত্রায় তার সঙ্গী হয়েছেন ২৯ বছরের ক্যান্সারজয়ী হেইলি আরসেনক্স, ৫১ বছর বয়সী ভূ-বিজ্ঞানী সিয়ন প্রোক্টর ও মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য ৪২ বছর বয়সী ক্রিস সেমব্রোস্কি।
মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১২৫ মাইল ওপরে ওঠার পর, স্পেসএক্সের মাধ্যমে এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আইজ্যাকম্যান।
আগামী তিনদিন পর্যায়ক্রমে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে পৌঁছাবেন চার নভোচারী।
পুরো ফ্যালকন নাইনের ক্যাপসুলে বসে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করবেন তারা।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed