বিয়ানীবাজারে ট্রাক-অটো শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনার জের ধরে ট্রাক ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা এলাকায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে আধ ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিয়ানীবাজার থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জানা গেছে, বিয়ানীবাজারগামী একজন সিএনজি অটোরিকশা চালককে সঠিকভাবে গাড়ি চালানোর পরামর্শ দেন চারখাইগামী ট্রাক চালক কামাল হোসেন। এরপর সিএনজি অটোরিকশা চালক ক্ষিপ্ত হয়ে মাঝ রাস্তায় গাড়ি রেখে রাস্তা বন্ধ করে দেন। এতে দুই যান চালকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে, যা এক পর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। এমন সময় সিলেট থেকে ফেরার পথে কয়েকজন সিএনজি অটোরিকশা চালক ঘটনাটি দেখতে পেয়ে সেখানে নেমেই অটোরিকশা চালকের পক্ষপাক্ষিত্ব শুরু করেন। খবর পেয়ে ট্রাক চালকের পক্ষে দ্রুত সেখানে জড়ো হন একদল ট্রাক চালক। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষের কামাল হোসেন, আমির হোসেন, বক্কর, জয়নুল, নুর আলম, রনি, ইসলাম উদ্দিন, ফরিদ আহমদ, সাপলু, মন্নান, কাউছারসহ প্রায় ৩০ জন ট্রাক, সিএনজি অটোরিকশা, বাস চালক ও হেল্পার আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একইসাথে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দায়ের করেনি। আমরা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed