শনিবার সিলেটের ৬৬ এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও শহরতলীতে শনিবার ৬৬টি এলাকায় ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি টি-১ ইনকামিংয়ের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এসব এলাকায় সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ বিষয়টি নিশ্চিত করেছে।
এলাকাগুলো হলো ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ফিডারের আওতাধীন উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরাণ থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি ও তৎসংলগ্ন এলাকাসমূহ।
এছাড়া ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ফিডারের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও তৎসংলগ্ন এলাকাসমূহ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed